আমি তোমাকে বলতাম নীল আকাশ ভালোবাসি
তুমি বলতে আমায় বৃষ্টিকে ভালোবাসি
তাই বুঝি আমার দু চোখে ভরে তুমি দিয়ে গেলে জলরাশি।
তবুও জেনো তুমি আজো আমি তোমাকেই ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি।
আজ তুমি উচ্ছল হও দেখে ঐ পাহাড়ের ঝর্ণা
তার মাঝে নিজেকে ভেজাতে চাও
একবারও জানলে না সেতো তোমাকে ভেবে আমারি কান্না।
আকাশ আর মাটি যেখানে গিয়েছে মিশে
সেথায় তুমি দেখবে আমি জ্বলছি তোমার
দেয়া আঘাতের নীল বিষে।
তবুও জেনো তুমি আজো আমি তোমাকেই ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি
No comments:
Post a Comment