ডিজিটাল ঘড়ি

Sunday, April 8, 2012

চিরাচরিত--------------------------------- সুমন


কলেজ ফেরত অনেক মেয়ে
এখনো সেই পথ দিয়ে হাঁটে,
প্রয়োজনের তাড়নায় আমি ও..
হেঁটে যাই সে পথে।

শুধু নিয়তির পরিহাসে,
তুমি হেটে আসোনা
ঐ পথের বিপরীতে ।

মহিলা হোষ্টেল
সেই চারতলা দালান,
এখনো মাথা তুলে আছে
ঐ পথে যেতে যেতে
আমি ও সেই আগের মত
চেয়ে থাকি অপলকে ।

শুধু নিয়তির পরিহাসে,
তোমাকে আর দেখিনা
সেই দালানে....


Friday, April 6, 2012

শুধু তোমাকেই ভালোবাসি




আমি তোমাকে বলতাম নীল আকাশ ভালোবাসি
তুমি বলতে আমায় বৃষ্টিকে ভালোবাসি
তাই বুঝি আমার দু চোখে ভরে তুমি দিয়ে গেলে জলরাশি।
তবুও জেনো তুমি আজো আমি তোমাকেই ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি।

আজ তুমি উচ্ছল হও দেখে ঐ পাহাড়ের ঝর্ণা
তার মাঝে নিজেকে ভেজাতে চাও
একবারও জানলে না সেতো তোমাকে ভেবে আমারি কান্না।
আকাশ আর মাটি যেখানে গিয়েছে মিশে
সেথায় তুমি দেখবে আমি জ্বলছি তোমার
দেয়া আঘাতের নীল বিষে।
তবুও জেনো তুমি আজো আমি তোমাকেই ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি

অভিমানীমেঘ.........................................................................আব্দুস সাত্তার





অভিমান আছে বলেই তো, এতো ডাকি
তারপর ও একটু ভিঁজিয়ে দিয়ে গেলি না,
একটু ও পিছন ফিরে তাকালি না।
অভিমানী মেঘ,তোর এতো অভিমান.....
তুই ওয়াশিংটনের আকাশের উপর দিয়ে......
লন্ডন,কাতার,দুবাই,সিংঙ্গাপুর,মালয়েশিয়া হয়ে...

চলে গেলি আমার সোনার বাংলাদেশে।
তোকে কিছুই বলবো না....
যা বাংলার সোনার মানুষ গুলোকে.....
একটু ভিঁজিয়ে দিয়ে আস।
অভিমান ভাঙ্গলে আছিস ওয়াশিংটনে...
তোকে দেখতে বড় ইচ্ছা হচ্ছে।
কত দিন তোকে দেখিনি আকাশে ভাসতে....
আর কত দিন দুরের আকাশে ভাসবি।
আসনা একটু ভিঁজিয়ে যা আমাকে....
কত দিন তোর সাথে ভিঁজিনি।